২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির আসামী রতন গ্রেপ্তার

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত আসামি ছোট রতনকে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 07:18 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

গ্রেপ্তারকৃত রতনের বাড়ি টঙ্গীর আরিচপুরে। তার বাবার নাম নাজিমউদ্দিন। ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এলাকার নিজ বাসভবনের কাছে দিন-দুপুরে সন্ত্রাসীদের গুলিতে সাংসদ আহসানউল্লাহ মাস্টার নিহত হওয়ার পর থেকে ছোট রতন পলাতক ছিল।

২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এর বিচারক শাহেদ নুরুদ্দিন সাংসদ আহসানউল্লাহ হত্যা মামলার ৩০ আসামির মধ্যে ২৮ জনের বিরুদ্ধে দন্ডাদেশ দেন। এর মধ্যে ছোট রতনসহ ১১ জনকে ডাবল ফাঁসি, আরও ১১ জনকে ফাঁসি এবং ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণ না হওয়ায় দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর পুলিশের সহায়তায় গ্রেফতারকৃত ছোট রতনকে শনিবার গাজীপুর আদালতের মাধ্যমে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।