বুধবার রাতের ভাষণটি রাষ্ট্রপতির নিজের: তথ্য উপদেষ্টা
তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম বলেছেন, বুধবার মধ্যরাতের ভাষণটি ছিল রাষ্ট্রপতির নিজের। তবে তিনি একথাও বলেন যে বিভিন্ন সময় আলাপ আলোচনা করায় রাষ্ট্রপতি উপদেষ্টাদের মনোভাবও অনুধাবন করতে পারেন।
চ্যানেল আই'র সঙ্গে শুক্ররার এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নির্দিষ্ট সমেয়ের মধ্যেই নির্বাচন আয়োজনের ব্যাপারে আমরা আশাবাদী। আমাদের করতেই হবে।”
নির্বাচনের ক্ষেত্রে বড় সমস্যার নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, বড় ধরণের বাধা আর নেই। আর যে সব রাজনৈতিক সমস্যা আছে তা আলাপ-আলোচনা করে ঠিক করা যাবে।
উপদেষ্টা পরিষদের মধ্যে মতবিরোধ দেখা দেয়ার খবর অস্বীকার করে তিনি বলেন, এটা একটি ‘টিম ওয়ার্ক’। টিমে আলাপ-আলোচনা করেই সমস্যার সমাধান করা হয়।
মাহবুবুল আলম বলেন, বুধবার মধ্যরাতের ভাষণটি ছিল রাষ্ট্রপতির নিজের। তবে তিনি একথাও বলেন যে বিভিন্ন সময় আলাপ আলোচনা করায় রাষ্ট্রপতি উপদেষ্টাদের মনোভাবও অনুধাবন করতে পারেন।
