২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটি আবার বাড়লো

সুনির্দিষ্ট কোন কারণ ছাড়াই ক্যাম্পাস খোলার মাত্র একদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটি আবারো বাড়ানো হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 10:24 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক শিক্ষক ও প্রায় ৫শ’ কর্মকর্তা-কর্মচারির গণনিয়োগ গোপনে শেষ করার উদ্দেশ্যেই এ ছুটি বাড়ানো হয়েছে।

এর আগে দেশের রাজনৈতিক অস্থিরতা ও ক্যাম্পাসের নিরাপত্তার অজুহাতে দুই দফা ঈদের ছুটি বাড়ানো হয়।

সূত্র জানায়, ২৬ নভেম্বর সিন্ডেকেটের সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের নিয়োগ চুড়ান্ত হওয়ার কথা রয়েছে। বিধিবহির্ভূত এই গণনিয়োগ ঠেকাতে প্রগতিশীল শিক্ষক সমাজ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ওই দিন সিন্ডিকেট সভা ঘেরাও কর্মসূচী দিয়েছে। এ পরিস্থিতিতে গণ নিয়োগের বিরুদ্ধে আন্দোলন ঠেকানোর উদ্দেশ্যে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হলেও ২০০৬-০৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ব্যপারে উপাচার্য অধ্যাপক এম. আলতাফ হোসেন বলেন, “দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বভাবিক না হওয়ার কারণে ক্যাম্পাসের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।”