২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আরো রদবদল

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বৃহস্পতিবারও ব্যাপক রদবদল করা হয়েছে। এদের মধ্যে তিনজন অতিরিক্ত জেলা প্রশাসক, ২১ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ৫ জন উপসচিব ও একজন জেলা জজকে বদলি ও পদায়ন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 08:07 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) (উপসচিব) প্রাণেশ রঞ্জণ সূত্রধরকে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রত্যাহার করা হয়েছে। ঝিনাইদহের কালিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোয়াজ্জেম হোসেনকে পিরোজপুরে ও খুলনার উইমেন অ্যাসিস্টেন্স প্রোগ্রামের উপ-পরিচালক কাজী ফয়জুর রহমানকে চুয়াডাঙ্গার এডিসি হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারি সচিব এবিএম নাসিরুল আলমকে পদোন্নতি দিয়ে ওএসডি করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (উপসচিব) ফজলুল করিমকে ওএসডি করা হয়েছে। ওএসডি উপ-সচিব তপন কুমার চক্রবর্তীকে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের উপ-পরিচালক ও প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের উপ-পরিচালক হরি মানিক্য দত্তকে এনজিও বিষয়ক ব্যুরোর উপ-পরিচালক করা হয়েছে।

কুষ্টিয়ার জেলা জজ সৈয়দ এনায়েত উল্লাহকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক করা হয়েছে।

বদলি হওয়া ২১ ইউএনও’র মধ্যে একজনকে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রত্যাহার ও বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ছয় সিনিয়র সহকারি সচিবকে ইউএনও করা হয়েছে।

এদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব খালেদ হাসানকে নোয়াখালীর হাতিয়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব জিয়াউল হককে বরগুনার বামনা, সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মোখলেছুর রহমানকে মুন্সিগঞ্জের গজারিয়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আব্দুর রহমান তরফদারকে ঢাকার সাভারে, দুর্নীতি দমন কমিশনের সচিবের একান্ত সচিব আতাউর রহমানকে ফেনীর দাগনভূইয়া ও বিসিএস প্রশাসন একাডেমির উপ-পরিচালক ড. গোলাম ফারুককে পটুয়াখালীর গলাচিপার ইউএনও করা হয়েছে।

এছাড়া নোয়াখালী হাতিয়ার ইউএনও ইমাম উদ্দিন কবিরকে সিরাজগঞ্জের কামারখন্দে, সুবর্ণচরের ইউএনও বিল্লাল হোসেনকে মুন্সিগঞ্জের লৌহজংয়ে, চট্টগ্রাম বাঁশখালীর ইউএনও হুমায়ুন কবির খন্দকারকে বান্দরবানের আলীকদমে, নরসিংদীর শিবপুরের ইউএনও আনিছুর রহমান মিয়াকে চাঁদপুরের হাজীগঞ্জে, নাটোরের লালপুরের ইউএনও মিজানুর রহমানকে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রত্যাহার, নেত্রকোনা খালিয়াজুড়ির ইউএনও জয়নাল আবেদীনকে একই জেলার দুর্গাপুরে, যশোর চৌগাছার ইউএনও অশোক কুমার দেবনাথকে পটুয়াখালীর দশমিনায়, চট্টগ্রাম ফটিকছড়ির ইউএনও খুরশিদ আলমকে লক্ষ্মীপুরের রামগঞ্জে, রাঙ্গামাটির মাটিরাংগার ইউএনও মোহাম্মদ ইয়াছিনকে শরীয়তপুরের গোসাইরহাটে, পাবনা সদরের ইউএনও খোন্দকার আজিম আহমেদকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে, শরীয়তপুরের ডামুড্যায় বদলির আদেশাধীন নোয়াখালীর চাটখিলের ইউএনওকে বাগেরহাটের মোড়েলগঞ্জে, জামালপুরের দেওয়ানগঞ্জের ইউএনও এরফানুল হককে শরীয়তপুরের ডামুড্যায়, নওগাঁর নিয়ামতপুরের ইউএনও সোহেল ইমাম খানকে পাবনার সুজানগরে, মেহেরপুরের গাংনীতে বদলির আদেশাধীন নওগাঁ রানীনগরের ইউএনও এসএম হামিদুল হককে মেহেরপুরের গাংনীতে এবং খুলনা তেরখাদার ইউএনও এসএম এনামুল কবিরকে নওগাঁর নিয়ামতপুরে বদলি করা হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত রংপুর মিঠাপুকুরের প্রাক্তন ইউএনও নুরুল ইসলামকে সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খালেদা আখতারকে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এবং বিসিএস প্রশাসন একাডেমির সহকারি পরিচালক রথীন্দ্র নাথ দত্তকে একই দপ্তরের উপ-পরিচালক করা হয়েছে।

এদিকে কোস্ট গার্ডে প্রেষণে কর্মরত নৌ-বাহিনীর চারজন লে. কমান্ডারকে তাদের পুর্বের কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে। একই সাথে নৌ-বাহিনীর আরো চারজন কর্মকর্তাকে প্রেষণে কোস্ট গার্ডে নিয়োগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রত্যাহার করা চার লে. কমান্ডার হলেন-এম সোলায়মান, শহিদুল ইসলাম, জেডএম সারওয়াত হোসেন ও রইস উদ্দিন। অন্যদিকে প্রেষণে নিয়োগ পাওয়া চারজন হলেন-লে. কমান্ডার মনজুর উল করিম চৌধুরী, লেফটেন্যান্ট এম হাসান, লেফটেন্যান্ট এমএম মাহবুবুল হাসান ও লেফটেন্যান্ট শুয়াইব বখতিয়ার রানা।