জাতীয়তাবাদে সমর্থক শক্তিকে একত্রে কাজ করতে হবে: খালেদা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী শক্তিকে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শ্রেণী ও পেশার নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়া এ কথা বলেন।
মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বিভিন্ন বিষয়ে খালেদা জিয়াকে পরামর্শ দেন। অনুষ্ঠানে আগামী নির্বাচনের কর্মকৌশল নিয়েও আলোচনা হয়।
