২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাষ্ট্রপতি সংবিধান লংঘন করেছেন’

পল্টনের গোলাপশাহ মাজার সংলগ্ন মুক্তমঞ্চে অনুষ্ঠিত এক সমাবেশে জাকের পার্টির নেতৃবৃন্দ বুধবার রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 06:13 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

রাষ্ট্রপতি একইসঙ্গে দুটি পদ গ্রহণ করে নিরপেক্ষতা হারিয়েছেন বলে বক্তারা অভিযোগ করেন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মমিন উদ্দিন সরকার সময় থাকতে রাষ্ট্রপতিকে নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানান। অন্যথায় দেশবাসী তাঁর বিরুদ্ধে একদফা আন্দোলনের ডাক দেবে বলে হুঁশিয়ার করে দেন তারা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুল কবীর, আলহাজ খাজা মহিউদ্দিন, সৈয়দ সিরাজুল কবীর, নাসিমুল গণি নয়ন, আহাদুজ্জামান, কায়সার হামিদ, মির্জা ফারুক বেগ।