২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামে গোষ্ঠী বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মঙ্গলবার সন্ধ্যায় সাইফুল ইসলাম নামে এক যুবলীগ এক নেতা নিহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 10:22 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

জানা গেছে, সুজাতপুর গ্রামের গোলাপ মিয়ার গোষ্ঠীর সঙ্গে শাহাদত মিয়া গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টা স্থায়ী সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত ৫০ জন। একপর্যায়ে শাহাদত মিয়ার লোকজন প্রতিপক্ষের রাড়ি-ঘরে হামলা চালায়। এ সময় নারীরা প্রতিরোধে এগিয়ে এলে সাইফুল আহত হয়ে মারা যান। তিনি সুজাতপুর ইউপি যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন।