২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ দলের সমর্থক কর্মকর্তাদের সরানোর দাবি করেছে আ. লীগ

আওয়ামী লীগের মিডিয়া সেলে কর্মরত সাবেক দুই শীর্ষ সরকারি কর্মকর্তা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত চার দলীয় জোট সমর্থক কর্মকর্তাদের সরানোর দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 05:59 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের মহাপরিচালক মমিনউল্লাহ পাটোয়ারি এবং শিপিং কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান আবদুল মালেক সোমবার একটি তালিকা নিয়ে সংস্থাপন সচিব এ এফ সোলায়মান চৌধুরীর সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠকে এ দাবি জানান।

নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, ওই তালিকায় প্রশাসনের দলীয়করণের কারণে যেসব কর্মকর্তা এখনো বহাল তবিয়তেই চার দলীয় জোট সরকারের স্বার্থ সংরক্ষণ করছেন তাদের নাম ও পদবী সংস্থাপন সচিবকে দেওয়া হয়েছে।

সাবেক কর্মকর্তারা বলেছেন, দলীয় কমকর্তারা বহাল থাকলে নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা সম্ভব নয়।