২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিলে মারা গেলেন বিজেপি মহাসচিব সাইফুর

চার দলের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (নাজিউর রহমান মঞ্জুর) মহাসচিব সাইফুর রহমান রোববার বিকেলে মুক্তাঙ্গনে চার দলের সমাবেশ শেষে মঞ্চ থেকে নেমে মিছিলে অংশ নেয়ার মূহুর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

মৃত্যুর আগে সাইফুর রহমান তাঁর শেষ বক্তব্যে বলেছিলেন, ‘‘আওয়ামী লীগ যেখানে বাধা দেবে, সেখানেই লড়্ইা হবে। তিনি আওয়ামী লীগসহ ১৪ দলের প্রতি নির্বাচন করার আহবান জানিয়ে বলেন, নির্বাচনে আসুন। দেশের মানুষকে কষ্ট দেবেন না।’’

তিনি আরো বলেছিলেন, ‘‘দেশ আমরা স্বাধীন করেছি, কারো দাসত্ব করতে নয়। বাংলাদেশ কোনো পরিবারের তালুকদারি নয়, যে যা ইচ্ছা তাই্ করবে।’’ তিনি চার দলীয় 'নেতা-কর্মীদের আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহবান জানিয়েছিলেন।

বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাতা সদস্য সাইফুর রহমান এরশাদ শাসনামলে জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন।

হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, বিজেপি চেয়ারম্য্না নাজিউর রহমান মঞ্জুর, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ চার দলের নেতারা সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান।

পরে তাঁর লাশ নতুন ডিওএইচ’র বাসায় নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসায় যান এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

সোমবার বেলা ১১টায় মরহুমের প্রথম নামাজে জানাজা নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়া, নাজিউর রহমান মঞ্জুর, মান্নান ভূঁইয়া, তরিকুল ইসলাম, সাদেক হোসেন খোকা, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীসহ চার দলের নেতারা পৃথক পৃথক শোক বাণীতে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।