২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী তফসিল ঘোষণার দাবিতে বিএনপিপন্থী ছাত্রঐক্যের অনির্দিষ্টকালের কর্মসূচী

বিএনপিপন্থী ছাত্র সংগঠনগুলোর গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্য ঢাকা মুক্তাঙ্গন প্রাঙ্গনে মঞ্চ তৈরি করে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচী ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2006, 06:20 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

রোববার বিকেলে এই মঞ্চেই চার দলের জনসভা অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের সভাপতি আজিজুল বারি হেলাল বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচী চলবে। রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা জানিয়ে দিতে চাই তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।”

ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ কর্মসূচীর ঘোষণা দিয়ে বলেন, “সোমবার থেকে আওয়ামী লীগকে আমরা অবরুদ্ধ করবো। টানা এই কর্মসূচী নিয়ে ছাত্রশিবিরের সংগ্রামী ছাত্ররা এখন থেকে রাস্তায় থাকবে।”

তিনি আরো ঘোষণা করেন, প্রতিদিন সন্ধ্যায় এ মঞ্চে বিশিষ্ট আলেম মওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত সর্তকতা হিসেবে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দিয়ে পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়েছে।