২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরপেক্ষ ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা হোক: রাবি শিক্ষক সমাজ

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত নিরপেক্ষতার স্বাক্ষর রাখতে পারেননি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদত্যাগ না করে জাতিকে ভয়াবহ সংকটের মুখে ফেলে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 05:36 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

তাই দেরি না করে নির্দলীয়-নিরপেক্ষ ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ প্রদানসহ সিইসিকে অপসারণ ও নির্বাচন কমিশনের সংস্কারের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

বুধবার ক্যাম্পাসে এক র‌্যালি শেষে সমাবেশে শিক্ষকরা এ দাবি জানান।

সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে থেকে শিক্ষকদের র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাজলা গেটে শিক্ষকরা ওই সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক আব্দুস সোবহানসহ অন্য শিক্ষকরা।

এদিকে দেশব্যাপী অবরোধের মধ্যেও বিভাগীয় অফিসগুলোতে সম্মান প্রথম বর্ষের ভর্তি ফরম জমা নেওয়া হচ্ছে। তবে অবরোধের কারণে ক্যাম্পাসে ভর্তিচ্ছুদের খুব একটা চোখে পড়েনি।