ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনে আগুন
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের অবরোধ কর্মসূচির চতুর্থ দিনে আশুগঞ্জে রেল লাইনের স্লিপারে আগুন দিয়েছে অবরোধকারীরা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে আগুন নেভানোর পর পুলিশ পাহারায় আটকে পড়া ট্রেনগুলো আশুগঞ্জ স্টেশন ছেড়ে যায়।
এ ছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হলে ঢাকার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
