২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনও পর্যায়ের ৫৮ পদে রদবদল

তত্ত্বাবধায়ক সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পর্যায়ের ৫৮ টি পদে রদবদল এনেছে বলে এক সরকারি ঘোষনায় মঙ্গলবার বলা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 11:26 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

এই রদবদলের তালিকা নিচে তালিকা দেওয়া হলো:

রাজশাহী জেলার পুঠিয়ার ইউএনও শায়লা ফারজানাকে রাজবাড়ি সদরে বদলি করা হয়েছে। তার স্থলে রাজবাড়ি সদরের ইউএনও খালেদ মামুন চৌধুরীকে পুঠিয়ায় পাঠানো হয়েছে।

এছাড়া যশোর মনিরামপুরের ইউএনও মোমিনুর রহমানকে নওগার সাপাহার, রাহাত আনোয়ারকে মনিরামপুর, টাঙ্গাইল জেলার মির্জাপুরের ইউএনও খন্দকার মাহবুবুর রহমানকে গাজীপুরের কাপাসিয়া, বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক এমদাদুল্লাহ মিয়াকে টাঙ্গাইল জেলার মির্জাপুরের ইউএনও এবং গাজীপুর জেলার কাপাসিয়ার ইউএনও মিজানুল হক চৌধুরীকে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রত্যাহার করা হয়েছে।

শ্রীমঙ্গল জেলার মৌলভীবাজারের ইউএনও আব্বাস উদ্দিনকে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব সাইফুল ইসলামকে মৌলভীবাজার, যোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ ফিরোজ সরকারকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব হাসান আরিফকে নোয়াখালী সদর এবং ওএসডি বিধায়ক রায় চৌধুরীকে ঠাকুরগাও জেলার হরিপুরের ইউএনও করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ওয়ালিদ হোসেনকে সিরাজগঞ্জ জেলার কাজিপুর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আবু আহমেদকে পাবনা জেলার চাটমোহর, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার নূরে আলম সিদ্দিকীকে হবিগঞ্জের বানিয়াচংয়, চাঁদপুর জেলার সিনিয়র সহকারি কমিশনার আবুল হাসনাত হুমায়ুন কবীরকে মৌলভীবাজার সদরের ইউএনও করা হয়েছে।

পিরোজপুর জেলার মঠবাড়িয়ার ইউএনও এমডি আবদুস সালামকে বরগুনা জেলার পাথরঘাটা, ঢাকা সিটি করপোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তার স্টাফ অফিসার রফিকুল আলমকে নোয়াখালি জেলার সোনাইমুড়ি, নওগা জেলার মহাদেবপুরের ইউএনও রেজাউল কবীরকে ময়মনসিংহ জেলার ভালুকা, কুষ্টিয়া জেলার দৌলতপুরের ইউএনও নজরুল আনোয়ারকে নওগা জেলার মহাদেবপুর, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব রূপম আনোয়ারকে কুষ্টিয়া জেলার দৌলতপুর এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার খান মোঃ রেজাউন নবীকে বগুড়া জেলার শেরপুরের ইউএনও করা হয়েছে।

চট্টগ্রাম জেলার হাটহাজারীর ইউএনও হাফিজুর রহমানকে ঢাকা জেলার দোহার, সিলেট জেলার বিয়ানীবাজারের ইউএনও হেলাল মাহমুদ শরীফকে হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া জেলার ইউএনও এসএম জাকারিয়া হককে কক্সবাজার জেলার পেকুয়া, চট্টগ্রাম জেলার পটিয়ার ইউএনও শফিউল হককে বিয়ানীবাজার, বান্দরবন জেলার আলীকদমের ইউএনও শহীদুল আলমকে পটিয়া, গাজীপুর জেলার কালিগঞ্জের ইউএনও আবদুর রউফকে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার ইউএনও করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ডা সরোয়ার বারিকে কালিগঞ্জ, সিনিয়র সহকারি সচিব হুমায়ুন কবীরকে রাজশাহী জেলার গোদাগাড়ি, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব খন্দকার রুহুল আমীনকে কুড়িগ্রাম জেলার রাজারহাটের ইউএনও এবং বরগুনা সদরের ইউএনও মোফাজ্জল হোসেনকে সংস্থাপনে প্রত্যাহার করা হয়েছে।

দোহারের ইউএনও আকতারুজ্জামানকে সংস্থাপনে প্রত্যাহার, সিনিয়র সহকারি সচিব বাবুল মিয়াকে দোহারের ইউএনও, দিনাজপুর জেলার চিরিরবন্দরের ইউএনও এএসএম মাঈনুরকে সংস্থাপনে প্রত্যাহার, নড়াইল জেলার ডিসি অফিসের সিনিয়র সহকারি কমিশনার মফিজুর রহমানকে চিরিরবন্দরের ইউএনও, নওগা জেলার বদলগাছির ইউএনও আবদুল বাতেন মিয়াকে সংস্থাপনে প্রত্যাহার, দিনাজপুর জেলার জেনারেল সার্টিফিকেট অফিসার হামিদুল হককে নওগা জেলার বদলগাছির ইউএনও, নাটোর সদরের ইউএনও ধীরেন্দ্রনাথ সরকারকে সংস্থাপনে প্রত্যাহার করা হয়েছে।

দূর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব রাশেদুল হাসানকে নাটোর সদরের ইউএনও, পঞ্চগড় জেলার আটোয়ারির ইউএনও অরুন কুমার মালাকারকে সংস্থাপনে প্রত্যাহার, সিনিয়র সহকারি সচিব মনিরুল ইসলামকে আটোয়ারির ইউএনও, বরিশাল জেলার বাবুগঞ্জের ইউএনও অশোক কুমার বিশ্বাসকে সংস্থাপনে প্রত্যাহার, সিনিয়র সহকারি সচিব মাহবুবুল ইসলামকে বাবুগঞ্জের ইউএনও, পিরোজপুর জেলার কাউখালির ইউএনও দিলিপ কুমার বনিককে সংস্থাপনে প্রত্যাহার, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব প্রদীপ রায়হানকে কাউখালির ইউএনও, গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার ইউএনও মানিক লাল বনিককে সংস্থাপনে প্রত্যাহার, তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব তৌফিকুল আরিফকে কোটালিপাড়ার ইউএনও এবং শেরপুর জেলার ঝিনাইগাতির ইউএনও স্বপন কুমার ঘোষকে সংস্থাপনে প্রত্যাহার করা হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ড আবদুল হামিদকে ঝিনাইগাতির ইউএনও, সাতক্ষীরা সদরের ইউএনও এসএম আশরাফুজ্জামানকে সংস্থাপনে প্রত্যাহার, হবিগঞ্জ জেলার চুনারুঘাটের ইউএনও এএইচএম আবদুল করীমকে সাতক্ষীরা সদরে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব নাবিদ শফিউল্লাহকে চুনারুঘাটের ইউএনও করা হয়েছে।

জয়পুরহাট জেলার আক্কেলপুরের ইউএনও অমর চান বনিককে সংস্থাপনে প্রত্যাহার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আবি আবদুল্লাহকে আক্কেলপুরের ইউএনও, রংপুর জেলার পীরগাছার ইউএনও লাইসুর রহমানকে সংস্থাপনে প্রত্যাহার, ওএসডি গৌতম কুমারকে পীরগাছার ইউএনও এবং রাঙ্গামাটি সদরের ইউএনও মোহাম্মদ মহিউদ্দিনকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে সংস্থাপনে প্রত্যাহার করা হয়েছে।