প্রশাসনে আরেক দফা রদবদল
তত্ত্বাবধায়ক সরকার মঙ্গলবার প্রশাসনে আরেক দফা রদবদল করেছে।
সরকারি এক ঘোষণায় বলা হয়, অর্থ উপদেষ্টা ড. আকবর আলী খানের একান্ত সচিব এ এফ আমিন চৌধুরীকে অর্থ বিভাগের উপসচিব, সংস্থাপণ মন্ত্রণালয়ের ন্যাস্তকৃত উপসচিব কামাল উদ্দিন ভূঁইয়াকে প্লাবন ভূমিতে মৎস চাষ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সালমা নাসরিনকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক, ঝিনাইদহের প্রাক্তন জেলা প্রশাসক মো. নরুল করিম মজুমদারকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক, কুড়িগ্রামের প্রাক্তন জেলা প্রশাসক আজিজার রহমান মোল্লাকে বাংলাদেশ বিমান কর্পোরেশনের মহাব্যবস্থাপক, নজরুল ইনস্টিটিউটের সচিব হুমায়ূন কবিরকে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপনিবন্ধক এবং ওএসডি উপসচিব রফিকুল ইসলাম আকন্দকে নজরুল ইনস্টিটিউটের সচিব পদে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
কিশোরগঞ্জের প্রাক্তন এডিসি আল মামুনকে চট্টগ্রাম ওয়াসার সচিব, যুব উন্নয়ন অধিদপ্তর নরসিংদীর উপপরিচালক আকরাম আল হোসেনকে ভূমি প্রশাসন প্রশিক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক, সহকারি সচিব পরিমল সিংহ এবং জহিরুল ইসলামকে হবিগঞ্জের দ্রুতবিচার আদালতের ম্যাজিষ্ট্রেট এবং মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার রোকেয়া বেগমকে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার সালমা সিদ্দিক মাহতাবকে পরিবেশ সংরক্ষণ আইনের বিচারকের ক্ষমতা দেয়া হয়েছে। এছাড়া সহকারি কমিশনার সাইদুর রহমান ও এস এম মোস্তফা কামালকে সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের বিচারক করা হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) পরিচালক এবিএম কামারুল ইসলামকে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
