২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আ. লীগ কর্মী হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

ঢাকায় গাড়ি চাপা দিয়ে আওয়ামী লীগ কর্মী ওয়াজিউল্লাহকে হত্যা করার প্রতিবাদে ১৪ দল বিক্ষোভ-সমাবেশ করেছে শহরে মঙ্গলবার সকালে। পুলিশের গাড়ি চাপায় ওয়াজিউল্লাহ নিহত হয় সোমবার।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল বড়পুলে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজী কেরামত আলী, মহম্মদ আলী চৌধুরী, মকসুদ আহম্মেদ রাজা, ফকির আব্দুল জব্বার, আহম্মেদ নিজাম মন্টু, মনিরুল হক ও কমরেড আরমান আলী।

বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি ১৪ দলের নেতা-কর্মীরা মহাসড়ক দখলে রেখে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিও অব্যাহত রেখেছেন।

এদিকে অবরোধ কর্মসূচির কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় রাজবাড়ীতে সরকারি ডাক যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে। কুরিয়ার সার্ভিসের চিঠিপত্রও স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।