২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে আ.লীগ ও বিএনপির সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০

ময়মনসিংহের গাঙ্গিনার পাড়ে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির মিছিলে বাধা দেওয়ার জের ধরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 05:32 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সাড়ে ৫টার দিকে অবরোধকারীরা গাঙ্গিনার পাড় এলাকায় বিএনপির একটি মিছিলে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ১৪ দল নেতাকর্মীরা বিএনপির মিছিলকারীদের ধাওয়া করে ওই স্থান থেকে হটিয়ে দেয়। কিছুক্ষণ পর বিএনপি সমর্থকরা পূর্ণ প্রস্তুতি নিয়ে গাঙ্গিনার পাড় এলাকায় ফিরে এলে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে দুই দলের নেতাকর্মীদের হাতেই দেশীয় অস্ত্র দেখা গেছে। পুলিশ পরিস্থিতি শান্ত করতে প্রায় ১৫/২০ রাউণ্ড গুলি ছুঁড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। এ সময় উভয় দলের বিক্ষুব্ধ কর্মীরা পুলিশ সদস্যদেরও তাড়া করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের গুলি এবং উভয় পক্ষের হামলা-পাল্টা হামলায় ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের ৫০ নেতাকর্মী আহত হয়েছে।