রাজধানীর ১৮ স্থানে বিকেল ৩টায় বিএনপির কর্মসূচি
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের ডাকে দেশব্যাপী লাগাতার অবরোধ কর্মসূচির চতুর্থ দিন বুধবার বিকাল ৩টায় রাজধানীর ১৮টি জায়গায় বিএনপি সমাবেশের কর্মসূচি দিয়েছে। মঙ্গলবারও বিএনপি ১৮ জায়গায় কর্মসূচি পালন করে বিএনপি।
রাজধানীর ১৮টি জায়গার মধ্যে মহানগর বিএনপি যে ১৬টি জায়গায় সমাবেশ করবে সেগুলো হল: কোতোয়ালী থানার নয়াবাজার বিএনপি অফিসের সামনে, সূত্রাপুর থানার নবাবপুর মোড়ে, রমনা থানার মগবাজার মোড়ে, ডেমরা থানার শহীদ ফারুক সড়কে, মতিঝিল থানার দেওয়ানবাগের মোড়ে, মিরপুর থানার নয় নম্বর ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে, মোহাম্মদপুর থানার শ্যামলী সিনেমা হলের সামনে, খিলগাঁও থানার খিলগাঁও চৌরাস্তার মোড়ে, কাফরুল থানার তামান্না কমপ্লেক্সের সামনে, ধানমন্ডি থানার ইস্টার্ন প্লাজার সামনে, তেজগাঁও থানার গ্রীন সুপার মার্কেটের সামনে, শ্যামপুর থানার আলম মার্কেটের সামনে, লালবাগ থানার ব্যাটারি গাট বালুর মাঠে, উত্তরা, বাড্ডা ও গুলশানে বিএনপি অফিসের সামনে।
এছাড়া ছাত্রদল মুক্তাঙ্গনে শ্রমিকদল বাংলাদেশ ব্যাংকের শাপলা চত্বরে সমাবেশ করবে।
