কুমিল্লা-সিলেট মহাসড়কে গায়েবানা জানাজা
জেলা আওয়ামী লীগের উদ্যোগে সদর উপজেলার রামরাইলে কুমিল্লা-সিলেট মহাসড়কে মঙ্গলবার দুপুরে এক গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
সোমবার ঢাকার কারওয়ান বাজারে পুলিশের গাড়ি চাপায় নিহত ওয়াজিউল্লাহর স্মরণে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চুসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া শহরের পইরতলা এলাকায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে কোন ট্রেন চলাচল করেনি। ঢাকা-সিলেট-কুমিল্লা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
