২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধ্যায় রাজশাহীতে ১৪ দলের দ্বিতীয় দফা বিক্ষোভ-সমাবেশ

মহানগর আওয়ামী লীগ বোয়ালিয়া থানা শাখার উদ্যোগে সোমবার নগরীর সাহেব বাজার বড় রাস্তায় চৌদ্দ দলের রাজশাহী শাখার দ্বিতীয় দফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

সন্ধ্যা সাড়ে ৬টায় মহানগর আওয়ামী লীগ তাদের অফিসের সামনে থেকে মিছিল বের করে। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সাহেব বাজার বড় রাস্তায় গিয়ে সমাবেশ করে।

বোয়ালিয়া থানা শাখার সভাপতি আনছার আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন, সাবেক শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী জিনাতুননেছা প্রমুখ।