২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ, বিডিআর, র‌্যাব প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি

পুলিশ, বিডিআর এবং র‌্যাব প্রধানদের সঙ্গে সোমবার সন্ধ্যায় বৈঠক করেছেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

বৈঠক সূত্র জানায়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের চলমান দেশব্যাপী অবরোধের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে স্বাভাবিক রাখা যায় এবং নাশকতামূলক কাজ প্রতিহত করা যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তবে বৈঠক সংক্রান্ত আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ মহাপরিদর্শক খোদা বখশ চৌধুরী, বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবিএম বজলুর রহমান, র‌্যাব মহাপরিচালক এসএম মিজানুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগসহ ১১ দফা দাবিতে আওয়ামী লীগ রোববার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য সড়ক-রেল-নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে।

অবরোধের দ্বিতীয় দিন অবরোধকারীদের ওপর পুলিশ ভ্যান তুলে দিলে কারওয়ানবাজারে যুবলীগের এক কর্মী ঘটনাস্থলেই নিহত হয়।

গত ১১ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার প্রধান আইন প্রয়োগকারী সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে নগরীতে লাঠি, বৈঠাসহ অন্যান্য ক্ষতিকর বস্তু বহন করা ও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।