রাজনৈতিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন নন সিইসি
নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে দেশব্যাপী অচলাবস্থার সৃষ্টি হলেও তা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এ আজিজ।
সোমবার নিজের দপ্তর থেকে বাসায় ফেরার সময় সিইসি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “নির্বাচন যথাসময়েই হবে”। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আছেন কি-না এ প্রশ্নের জবাবে সিইসি জানান, তিনি উদ্বিগ্ন নন।
সোমবার সারাদিনই সিইসির বঙ্গভবনে যাওয়া এবং পদত্যাগ সংক্রান্ত গুজব ছিল। নির্বাচন কমিশনের গাড়ি বারান্দায় সিইসিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন করেন, “বঙ্গভবনে কেন যাবো?”
