২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ, র‌্যাব ও ডিএমপি প্রধানের সঙ্গে স্বরাষ্ট্র সচিবের বৈঠক

স্বরাষ্ট্র সচিব এসএম জহরুল ইসলাম রোববার রাতে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রধানসহ আইন প্রয়োগকারী সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে জরুরী বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 11:07 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

রোববার রাতে বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে এই বৈঠক করেন। এতে অন্যদের মধ্যে পুলিশের মহাপরিদর্শক খোদা বখস চৌধুরী, র‌্যাবের মহাপরিচালক এসএম মিজানুর রহমান, ডিএমপি কমিশনার এবিএম বজলুর রহমান এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তবে বৈঠক শেষে কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি।

সূত্র জানায়, পুলিশ, র‌্যাব এবং অন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো কিভাবে সেনাবাহিনীর সঙ্গে একত্রে কাজ করতে পারে তার উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়।