হবিগঞ্জ অচল, তবে পরিস্থিতি শান্ত
১৪ দলের ডাকে দেশজুড়ে লাগাতার অবরোধ কর্মসূচির প্রথম দিন রোববার হবিগঞ্জ ছিল কার্যত অচল। তবে পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ।
সকাল থেকে দুপুর পর্যন্ত ১৪ দলের দখলে ছিল রাজপথ। দুপুরের পর শহরে কিছু রিক্সা, বেবীটেক্সী ও মটরসাইকেল চলাচল করতে দেখা গেলেও দূর পাল্লার কোন যান চলাচল করেনি। রেলপথও ছিল অবরুদ্ধ। ৮টার দিকে আখাউড়া থেকে সিলেটগামী কুশিয়ারা লোকাল ট্রেনটি শায়েস্তাগঞ্জ আসামাত্র অবরোধকারীরা তা আটকে দেয়। স্কুল, অফিস-আদালতে উপস্থিতিও ছিল কম। শহরে সারা দিন পুলিশ ও র্যাবের টহল ছিল চোখে পড়ার মতো।
