২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আ. লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

কচুয়ায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে অবরোধের প্রথম দিন রোববার সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ আটক করেছে ছাত্রলীগের এক কর্মীকে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 09:52 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

এ ছাড়া সকালে ১৪ দল কর্মীরা লাকসাম থেকে চাঁদপুরগামী একটি রেল এক ঘন্টা আটকে রাখে।

কচুয়া থানা পুলিশ সূত্র জানায়, সকালে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে ছাত্রদল কর্মী বোরহান (১৮) ক্রিকেট খেলছিল। এমন সময় মাঠের পাশ দিয়ে অবরোধের সমর্থনে আওয়ামী লীগের মিছিল যাচ্ছিল। মিছিল থেকে ছাত্রলীগ কর্মী মামুনসহ ৫/৬ জন মাঠে গিয়ে বোরহানকে মারধর করে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। আহতদের মধ্যে বোরহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় ছাত্রলীগ কর্মী মামুনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

জেলার শাহরাস্তি উপজেলার উয়ারুক রেলস্টেশনে ১৪ দলের নেতাকর্মীরা সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত ১ ঘন্টা লাকসাম থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী ১৭২ নম্বর ডাউন ট্রেন আটকে রাখেন। এ ছাড়া চাঁদপুর থেকে বাস ও লঞ্চসহ কোন যানবাহন চলাচল করেনি।