রাজবাড়ীতে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যান চলেনি
অবরোধের কারণে রোববার রাজবাড়ীতে দূরপাল্লার এবং অভ্যন্তরীণ, কোনো রুটেই যানবাহন চলাচল করেনি।
সকালের দিকে একটি সাটল ট্রেন রাজবাড়ী ছেড়ে গেলেও জগতি রেলওয়ে স্টেশনে অবরোধকারীরা তা আটকে দেয়। রাজশাহী থেকে আন্তঃনগর মধুমতি এবং খুলনা থেকে নকশী কাঁথা ট্রেন দুটি অবরোধের কারণে চলাচল করতে পারেনি।
১৪ দলের নেতাকর্মীরা ভোর থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দের মোড় এবং শহরের বড়পুল এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সংযোগ সড়কে সমাবেশ করেন।
আইন শৃঙ্খলা রক্ষায় মহাসড়কসহ গুরুত্বপূর্ন স্থানে দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে।
