১৪ দলের প্রস্তুতি সভা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ শনিবার
১১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা অবরোধ কর্মসূচি সফল করার জন্য শনিবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আ. লীগ কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
সভায় ১৪ দলের জাতীয় ও নগর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এ ছাড়া ১৪ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিএনপি-জামায়াত জোটের মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে ঢাকা মহানগর ১৪ দল পল্লবী ১২ নম্বর বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে শনিবার দুপুর ২টায়। ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া উভয় কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়েছেন।
