দেশব্যাপী বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শনিবার
দেশব্যাপী জেলা ও থানা পর্যায়ে চারদলীয় জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে শনিবার। বিএনপির সহ-দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল ইউনিটের প্রতি এক বিবৃতিতে শনিবারের কর্মসূচি বাস্তবায়নের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
