সংবিধানের কোথাও রাষ্ট্রপতি শাসনের কথা বলা নেই: অলি
সংবিধানে রাষ্ট্রপতিশাসিত সরকারের কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতির পদ এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদকে তাই মিলিয়ে ফেলা উচিত নয়।
সচিবদের উদ্দেশ্যে দেওয়া রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাহী সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ একথা বলেন।
তিনি আরো বলেন, দুই পদকে একত্রে মিলিয়ে ফেলা সংবিধানের লংঘন। একজন ব্যক্তি এই দুই পদে থাকতে পারেন কিন্তু তার কার্যক্রম আলাদা।
রাষ্ট্রপতি তাঁর ব্যক্তিগত কর্মকর্তাদের সম্পর্কে সমালোচনা করা “অনাকাংখিত” ও “রাষ্ট্রিয় কাজে হস্তক্ষেপের সামিল” বলে যে মন্তব্য করেছেন সে প্রসঙ্গে এলডিপি নেতা বলেন, গণতন্ত্রে কোনো ব্যক্তিই সমালোচনার ঊর্ধ্বে নয়। তবে তা গঠনমূলক হতে হবে।
তিনি বলেন, যে ব্যক্তি জনগণের দেওয়া অর্থ থেকে বেতন নেন তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
