২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ কার্যালয়ে পুলিশী তল্লাশির দাবি জানিয়েছে যুবদল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্র সংগঠন যুবদল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ অন্যান্য কার্যালয়ে পুলিশী তল্লাশির দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 08:28 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

দলের নয়া পল্টন কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে যুবদল নেতৃবৃন্দ রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে এ দাবি জানান।

সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ১১ নভেম্বর বিশৃংখলা তৈরির জন্য আওয়ামী লীগ তাদের কার্যালয়ে অস্ত্র মজুদ করছে। পুলিশকে তল্লাশি চালিয়ে সেই অস্ত্র আটক করতে হবে।

তারা আওয়ামী লীগের নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির চেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দেন।

যুবদলের সভাপতি বরকতউল্লাহ বুলু সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, আগমী ২০ ও ২২ নভেম্বরের মধ্যে যেকোনোদিন পল্টন ময়দানে যুব র‌্যালি বের করা হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।