২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের সাতটি শীর্ষ পদে রদবদল

প্রশাসনের সাতটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বুধবার রদবদলের এই নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 06:34 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

যাদেরকে রদবদল করা হলো তারা হলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম সামসুদ্দিনকে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল হককে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বেসরকারিকরণ কমিশনের সদস্য আজিজুল ইসলামকে পরিকল্পনা কমিশনের সদস্য, বিসিএস প্রশাসন একাডেমির মহাপরিচালক সৈয়দ আতাউর রহমানকে বেসরকারি কমিশনের সদস্য,

পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য ভূপেন্দ্র চন্দ্র দেবনাথকে বিসিএস প্রশাসন একাডেমির মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজুল হককে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার করার আদেশ বাতিল করে খুলনা বিভাগীয় কমিশনার এবং অর্থনৈতিক ও সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব মোখলেছুর রহমানকে খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিল করে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।