২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে যোগ দিলেন সাবেক সচিব শহীদুল ইসলাম

প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব খোন্দকার শহীদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

এসময় শহীদুল ইসলাম বলেন, “শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। এজন্য আমি আনন্দিত। সেই সঙ্গে শৈলকুপা স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া খোন্দকার শহীদকে স্বাগত জানিয়ে বলেন, “এই যোগদানের মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি আরো শক্তিশালী হবে।’’ তিনি ঝিনাইদহের নেতা-কর্মীদেরকে তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সহ-সভাপতি তরিকুল ইসলাম, ব্যারিস্টার নাজমূল হুদা, আলতাফ হোসেন চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রসঙ্গত আগামী নির্বাচনে শহীদুল ইসলাম ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। গত ৩০ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেন।