অবশেষে নির্বাচন কমিশন থেকে নামানো হলো খালেদার ছবি
অবশেষে নির্বাচন কমিশন সচিবালয় থেকে নামিয়ে ফেলা হলো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি।
সরকারি আদেশের তিনদিন পর সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে রোববার সাবেক প্রধানমন্ত্রীর ছবি কমিশন সচিবালয়ের দেয়াল থেকে সরানো হয়।
নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার রোববার বিকাল ৩টার দিকে কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন। আলাপচারিতার এক পর্যায়ে সাংবাদিকরা দেয়ালে ঝুলানো সাবেক প্রধানমন্ত্রীর ছবির প্রতি তার দৃষ্টি আকর্ষণ করলে সচিব তাৎক্ষণিকভাবে ওই ছবিটি নামিয়ে ফেলার নির্দেশ দেন।
সচিব এ জন্য কমিশনের কর্মকর্তা-কর্মচারিদের ওপর যথেষ্ট বিরক্তি প্রকাশও করেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’
