২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান গেছে আজিজও যাবে: মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, সিইসি আজিজকে অবশ্যই বিদায় নিতে হবে। বিচারপতি কেএম হাসান যেভাবে বিদায় নিয়েছেন আজিজকেও সেভাবে বিদায় নিতে হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 08:53 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

শহরের মুক্তমঞ্চে পৌর আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে শনিবার সন্ধ্যায় মতিয়া চৌধুরী বলেন, “জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের দাবি আদায় করছে। আওয়ামী লীগ নির্বাচনমূখী দল, তবে আমরা এত আহাম্মক নই যে ষড়যন্ত্রের নির্বাচনে অংশ নিয়ে তা জায়েজ করবো।”

অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর চেয়ারম্যান আ ক ম মোজাম্মেল হক, সাবেক সাংসদ জাহিদ আহসান রাসেল, কাজী আলিমুদ্দিন, সফর উদ্দিন খান প্রমুখ।

মতিয়া চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার প্রকৃত ভোটার তালিকা ও স্বচ্ছ ব্যালট বাক্স। আওয়ামী লীগ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করেই নির্বাচনে যাবে।

সভা শেষে আওয়ামী লীগ নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।