২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ৪ জন আহত

আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪ জন আহত হয়েছেন মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নে শনিবার সকালে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওসমান গণি তিন বছর পর বিদেশ থেকে শুক্রবার দেশে ফেরেন। তার দেশে ফেরা উপলক্ষে আনন্দিত কর্মী-সমর্থকরা দফায় দফায় আনন্দ মিছিল বের করেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ৯টার দিকে তার সমর্থকরা একটি মিছিল বের করলে বিএনপি সমর্থকদের সাথে সংঘর্ষ বাধে।

এসময় আবু হেনা মোস্তফা (২৬), বুড়ি বেগম (৪৫), ইসলাম মাতব্বর (৩৩) এবং অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তি আহত হন। এদের সকলেই বিএনপি সমর্থক বলে জানা গেছে।

মোস্তফা ও বুড়ি বেগমকে কক্সবাজার সদর হাসপাতাল এবং অপর দুজনকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ওই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।