২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা পরিহারে অ্যামনেস্টির আহ্বান

বাংলাদেশে গত কয়েকদিনের সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (এআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

শুক্রবার সংগঠনটির এক বিবৃতিতে সকল রাজনৈতিক দলের নেতাদের প্রতি কালবিলম্ব না করে সহিংসতার পথ পরিহার এবং যাতে আর কোনও হানাহানির ঘটনা না ঘটে সে ব্যাপারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে ধ্বংসাত্মক ঘটনা থেকে রাজনৈতিক দলগুলোর সদস্যদের বিরত রাখতে দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।

এ ছাড়া সহিংস ঘটনার সাথে জড়িত সদস্যদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য সকল রাজনৈতিক দলের কাছে প্রস্তাব রাখা হয়েছে।

মানবাধিকার লঙ্ঘন বন্ধে রাজনৈতিক দলগুলো প্রধান ভূমিকা রাখতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

পাশাপাশি সকল রাজনৈতিক দলের নেতাদের যেকোনও ধরনের রাজনৈতিক সমাবেশ, প্রচারাভিযান অথবা দ্বিমত প্রকাশের ক্ষেত্রে শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে সহিষ্ণুতা প্রদর্শনের অনুরোধ জানিয়েছে সংগঠনটি।