২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা ও খালেদার সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাত

আওয়মী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে তাঁর সুদা সদনের বাসভবনে বৃহস্পতিবার রাতে তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা দেখা করেছেন বলে আওয়ামী লীগ সভানেত্রীর ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 11:54 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী তারা এই সাক্ষাত করেন।

সূত্র জানায়, ওই দুই উপদেষ্টা হলেন সুলতানা কামাল এবং সিএম শফি সামি।

এছাড়া অপর দুই উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর ক্যান্টনমেন্টের বাসভবনে দেখা করে আলোচনা করেছেন বলে জানা গেছে।

তবে তাঁরা দুই নেত্রীর কাছে কি বার্তা পৌছে দিয়েছেন তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি।