কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও অবরোধ পালিত
কুমিল্লায় সোমবার বিকালে ১৪ দলের গণমিছিল ও শহর জামাত দলীয় ১০ নেতা--কর্মীর হত্যার প্রতিবাদে পৃথক এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
এ সময় ১৪ দলের নেতা--কর্মীরা শহরের কান্দিরপাড়ে অবস্থিত বেশ কয়েকটি দোকানে হামলা ও ভাংচুর চালায়। তবে ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অবরোধ কর্মসূচির তৃতীয় দিন শান্তিপুর্ণভাবে পালিত হয়।
এদিকে পূবালী চত্বরে পৌনে ৬টার দিকে ১৪ দলের এক সমাবেশ শুরুর আগে এক জামায়াত নেতার হোটেলসহ বেশ কয়েকটি দোকানে ভাংচুর চালায়।
তবে এ সময় বিপুল সংখ্যক পুলিশকে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
