রাষ্ট্রপতির প্রতি যুক্তরাষ্ট্রের অভিনন্দন
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ায় মার্কিন দুতাবাস তাঁকে অভিনন্দন জানিয়েছে।
দুতাবাসের এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, “আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্টু ও বিশ্বাসযোগ্য নির্বাচনে নেতৃত্বদানের ব্যাপারে ইয়াজউদ্দিন আহম্মেদের সাফল্য কামনা করছি।” সর্ব্বোচ্চ সংযম প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আহবান জানানো হয়।
