সময় কম থাকায় কঠোর চ্যালেঞ্জের মুখে তত্ত্বাবধায়ক সরকার
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে কঠোর চ্যালেঞ্জের মুখোমুখী হতে হবে বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন।
আগের তত্ত্বাবধায়ক সরকার জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করাসহ বিভিন্ন কাজের প্রস্তুতির জন্য এবারের তুলনায় বেশি সময় হাতে পেয়েছিলো। কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকার একদিকে যেমন সময় কম পাচ্ছে, অন্যদিকে নির্বাচন কমিশন সংস্কারের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও তাদের রয়েছে।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সোমবার নফহবংি২৪.পড়স কে বলেন, পূর্ববর্তী প্রধান উপদেষ্টা অন্তবর্তী সরকার পরিচালনা এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছিলেন।
অধ্যাপক চৌধুরী বলেন, “আমি জানি না, তত্ত্বাবধায়ক সরকারকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি (অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ) কতটা প্রস্তুতি নিয়েছেন”।
২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারকে নেতৃত্ব দেওয়া বিচারপতি লতিফুর রহমান অন্তবর্তী সরকারের নেতৃত্বদানের প্রস্তুতি নেওয়ার জন্য চার মাসের বেশী সময় হাতে পেয়েছিলেন।
বিচারপতি রহমান তাঁর লেখা একটি বইতে উল্লেখ করেছেন যে, ২০০১ সালের ১৬ জুলাই দায়িত্ব নেওয়ার বেশ আগে থেকেই তার উপদেষ্টাদের মানসিকভাবে প্রস্তুত করার পাশাপাশি নিজেকেও প্রস্তুত করেছেন।
অন্যদিকে ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারকে নেতৃত্ব দেওয়া বিচারপতি হাবিবুর রহমানের ক্ষেত্রেও এটা কমবেশি একইরকম ছিলো।
২০০১ সালে বিচারপতি লতিফুর রহমানের অন্তবর্তী সরকারের একজন উপদেষ্টা না প্রকাশ না করে নফহবংি২৪.পড়স কে বলেন, এমনকি প্রধান উপদেষ্টা আমাকে আমার দায়িত্ব সম্পর্কে প্রায় ২০ দিন আগেই জানিয়েছিলেন। সে কারণে আমি আমার পরিকল্পনা নির্বাচন করতে পেরেছিলাম।
আনুষ্ঠানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিন সময় হাতে পেয়ে থাকে। কিন্তু অবাধ নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার মতো বিশাল দায়িত্ব পালনের পাশাপাশি সরকারের প্রতিদিনের দায়িত্ব পালনের জন্য কর্মদিবসের উপর ভিত্তি করে তারা প্রকৃতপক্ষে দুই মাসেরও কম সময় পেয়ে থাকে।
উল্লেখ্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ২৪ দিন সাপ্তাহিক ছুটি, ৫ দিন ঈদের ছুটি এবং বিজয় দিবস ও ৭ নভেম্বর উপলক্ষে ১ দিন করে ছুটি বাদ দেওয়ার পর মাত্র ৫৯ টি কর্মদিবস সময় পাবে।
অন্যদিকে নির্বাচনী নীতিমালা অনুসারে নির্বাচন কমিশনকে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ভোট গ্রহণের দিনের মধ্যে কমপক্ষে ৪০ দিনের ব্যাবধান রাখতে হবে।
এ ব্যাপারে অধ্যাপক মোজাফ্ফর আহমেদ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সরকারকে নির্বাচন কমিশন সংস্কার এবং জরুরী ভিত্তিতে প্রশাসনে নিরপেক্ষতা আনয়ন করতে হবে।
অধ্যাপক আহমেদ বলেন, তাদের হালনাগাদকৃত ভোটার তালিকার ত্র“টি বিচ্যুতিও ঠিক করতে হবে।
সর্বশেষ অষ্টম জাতীয় সংসদ নির্বাচন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকালের ৭৯ তম দিনে এবং সপ্তম জাতীয় সংসদ নির্বাচন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকালের ৭৫ তম দিনে অনুষ্ঠিত হয়।
এছাড়া সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকালের ৮৪ তম দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
