২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খালেদার তিনদিনের কর্মসূচি

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিরোধে তিনদিনের কর্মসুচি দিলেন খালেদা জিয়া। নয়াপল্টনে আয়োজিত চার দলীয় জোট সরকারের সভায় প্রধান অতিথির ভাষণে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী খালেদা এ কর্মসূচি দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 06:59 PM

Updated : 07 Jul 2022, 02:01 PM

ওই কর্মসূচি অনুযায়ী ৩১ অক্টোবর মঙ্গলবার বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল, ১ নভেম্বর জেলায় জেলায় সভা-সমাবেশ ও ২ নভেম্বর উপজেলা-থানায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

সমাবেশে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান উপস্থিত থাকলেও তিনি কোনো বক্তব্য দেননি।

বিএনপির কার্যালয়ের সামনে ক্ষমতা ছাড়ার পর প্রথমবারের মত রাজনৈতিক সভা করছে বিএনপি-জামাত-ইসলামী ঐক্যজোট (আমিনী) এবং জাতীয় পার্টি (মন্জুর)র সমন্বয়ে গড়া চার দল।

২৫ মিনিটের বক্তব্যের শেষ পর্যায়ে এসে খালেদা বলেন, ‘আমরা শান্তি চাই, কিন্তু বসে বসে আর মার খাবো না। এখন এর উচিত জবাব দেওয়া হবে’।

প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা হস্তান্তরের ২৪ ঘন্টা পর খালেদা জিয়া সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গত তিন দিনে সহিংস্র ঘটনায় ২৪ জন মানুষ হত্যায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রতি দাবি জানিয়েছেন।

এই হত্যাকাণ্ডের জন্য বিরোধী দলকে অভিযুক্ত করে বলেছেন, ‘ওরা খুনী,সন্ত্রাসী, জাতীয় বেঈমান। যারা মানুষ হত্যা করে, তাদের কাছে দেশের ক্ষমতা দেয়া য়ায় না। ওদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়।’ খালেদা জিয়া বিরোধী দলকে ওই পথ পরিহার করে শান্তির রাজনীতিতে শরিক হওয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘‘বিরোধী দলের বন্ধুরা হত্যা পথ ছেড়ে শন্তির ভাষায় কথা বলবেন। তা না হলে তারা যেভাষায় কথা বলবে,সেই ভাষায় আমরাও জবাব দেব।’’ গত তিন দিনের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘তারা যেভাবে ২৪জন মানুষ হত্যা করেছে, তাদের ক্ষমতায় বসানো যায় কিনা-এটা দেশের মানুষ বিবেচনা করবেন। এরা আবার সরকারে আসলে লাশের রাজনীতি শুরু হবে’।

নিজের পাজারো জিপে চড়ে খালেদা জিয়া সমাবেশ স্থলে আসলে হাজার নেতা-কর্মীর তুমুল করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। তিনি বিরোধী দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে বলেন, ‘তারা দেশের উন্নয়ন চায় না বলে অন্য  দেশের মদদে কাজ করে। বিদেশীদের চক্রান্তে তারা দেশের অর্থনীতি ধ্বংস করছে।’’

সাবেক প্রধানমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেন, বিরোধী দল নির্বাচন ছাড়া দখল করে ক্ষমতায় যেতে চায়। এ দখলদারদের স্থান আগামীতে জনগন সংসদ ও সরকারে দেবে না।

জামাত আমীর মতিউর রহমান নিজামী বলেছেন, রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারে দ্বায়িত্ব নিয়ে সংবিধান রক্ষা করেছেন এবং জাতিকে সংকটের হাত থেকে বাঁিচয়েছেন। ৪ দলীয় জোটের কিছু দুর্বলতা থাকলেও গত তিনদিনে আওয়ামী লীগের কার্যক্রমে তা কেটে গেছে।

মহানগর চার দলীয় জোট আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন, ঢাকার মেয়র ও বিএনপির নগর সভাপতি সাদেক হোসেন খোকা। অনুষ্ঠানে চরদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, ইসলামী ঐক্যজোটের সভাপতি মুফতি ফজলুল হক আমিনী, বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় পার্টির একাংশের সভাপতি ডা. এম এ মতিন, বিজেপি(নাজিউর রহমান মন্জুর) মহাসচিব সাইফুর রহমানসহ বিএনপিসহ শরিক দলগুলোর কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।