অবরোধ স্থগিত, রাষ্ট্রপতিকে চারদিন সময় দিলেন হাসিনা
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের অবরোধ কর্মসূচি চারদিনের জন্য স্থগিত করা হয়েছে।
৩ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব এবং সামরিক সচিব বদলানোসহ ১১ দফা দাবি রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে দাবি না মানলে ৩ নভেম্বরের মহাসমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সোমবার বিকেলে বঙ্গভবনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাৎ শেষে ধানমন্ডি ৩ নম্বরে আওয়ামী লীগ কার্যালয়ে ফিরে শেখ হাসিনা সাংবাদিকদের একথা জানিয়েছেন।
নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন সংস্কারের দাবি নিয়ে ১৪ দল ২৮ অক্টোবর এ অবরোধ কর্মসূচি শুরু করে।
প্রধান রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাৎ করতে বিকেল চারটার একটু আগে ১৪ দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বঙ্গভবনে যান ।
বেলা তিনটায় শেখ হাসিনার বাড়ি থেকে বেরিয়ে ড. কামাল হোসেন সাংবাদিকদের জানান, নিজে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা বোঝাতে শিগগিরই নির্বাচন কমিশনা পুনর্গঠন করতে হবে।
এর আগে সোমবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার নাম নিয়ে শেখ হাসিনার বাসায় বৈঠক করছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতৃবৃন্দ। সেখানে আওয়ামী লীগ ও ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ থাকছেন। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার নাম নিয়ে শেখ হাসিনার বাসায় বৈঠক করছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতৃবৃন্দ। সেখানে রাজনৈতিক নেতারা ছাড়াও ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমীর-উল ইসলামের মত আইন বিশেষজ্ঞরাও তাদের পরামর্শ দিয়েছেন।
