রাষ্ট্রপতি ও তত্ত্ববাধয়ক সরকার প্রধান সকলের সহযোগিতা চাইলেন
রাষ্ট্রপতি ও তত্ত্ববাধয়ক সরকার প্রধান ড. অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ গণতন্ত্র রক্ষায় দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চাইলেন। রোববার রাত সাড়ে ১০ টায় বেতার ও টেলিভিশনে জাতির উদ্দেশে ৮ মিনিটের এক ভাষণে তিনি এই সহযোগিতা চান।
রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, ‘জাতির এক সঙ্কটময় মূহৃর্তে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সংবিধান অনুযায়ী, নির্বাচিত সরকারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা। সে অনুযায়ী, সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধানবিচারপতির তত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথা ছিল।’
তিনি বলেন, কিন্তু কয়েকটি রাজনৈতিক দলের আপত্তি ও দেশের পরিস্থিতি সহিংস রূপ নেওয়ায় সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণে অপরগতা প্রকাশ করেন। সংবিধানে তার পূর্বে অবসর গ্রহণকারী প্রধান বিচারপতির প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের বিধান রয়েছে। কিন্তু বিচারপতি জনাব মঈনুর রেজা চৌধুরী ইতিমধ্যে ইন্তেকাল করায় সংবিধান অনুযায়ী, আপীল বিভাগের সর্বশেষ অবসরগ্রহণকারী বিচারপতির তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথা।
তিনি আরো বলেন, কিন্তু সর্বশেষ অবসরগ্রহণকারী আপীল বিভাগের বিচারপতি এম এ আজিজ প্রধান নির্বচন কমিশনার পদে নিয়োজিত থাকায় সংবিধান অনুযায়ী তিনি প্রধান উপদেষ্টা হতে পারেন না। তার আগে অবসরগ্রহণকারী হামিদুল হক দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের ঐক্যমত ছাড়া প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনে অপরগতা প্রকাশ করেন। দেশের প্রধান দুই রাজনৈতিক দল এ বিষয়ে একমত হতে পারেননি।
রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান তাঁর ভাষণে বলেন, ‘এ অবস্থায় আমি গত ২৮ অক্টোবর বিএনপির মহাসচিব ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে সমঝোতার লক্ষ্যে আলোচনা করি। ২৯ অক্টোবর সংবিধানের ৮৫ (গ) এর ৫ উপধারা অনুযায়ী সকলের কাছে গ্রহণযোগ্য দেশের একজন বিশিষ্ট নাগরিককে দেশের তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের জন্য সদ্য বিলুপ্ত জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী প্রধান চারটি দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করি। আমি আন্তরিকভাবে আশা করেছিলাম, দেশের প্রধান রাজনৈতিক দলগুলো দেশের কোনো একজন বিশিষ্ট নাগরিক সম্পর্কে একমত হতে পারবেন। দুর্ভগ্যক্রমে তারা এ ব্যাপারে একমত হতে পারেননি। এ অবস্থায় সংবিধানে এ ব্যাপারে আর কোনো বিকল্প না থাকায়, সংবিধানের ৫৮(গ) এর ৬ উপধারা আমাকে স্বীয় দায়িত্বের অতিরিক্ত হিসেবে নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করতে হয়েছে।’
তিনি বলেন, ‘ গত কয়েকদিন ধরে দেশে যে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা বিরাজ করছে, তাতে দেশের জনগণ এক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার মারাতœক ক্ষতি হযেছে। প্রতিনিয়ত জানমালের ক্ষতি হচ্ছে। জনগণ এ অবস্থার দ্রুত অবসান চায়। জনগণের এ প্রত্যাশা পূরণ করাই এ মূহুর্তে আমাদের সকলের প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনের জন্য ইতিমধ্যে সংবিধান অনুযায়ী, আমার সামনে তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের কোনো বিকল্প ছিল না।’
রাষ্ট্রপতি ও তত্ত্ববাধয়ক সরকার প্রধান বলেন, ‘ সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমরা এ দেশকে স্বাধীন করেছি। অনেক চরাই – উৎরাই পেরিয়ে দেশে গণতন্ত্র আজ সুপ্রতিষ্ঠিত। আমাদের সর্বোচ্চ অর্জন এ স্বাধীনতাকে সমুন্নত রাখা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যহত রাখা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। সমাজ জীবনে শান্তি প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক কার্যক্রম নির্বিঘœ করা সরকারের দায়িত্ব। এ দায়িত্ব পালনে দেশের সংবিধান অনুযায়ী, যা কিছু করা প্রয়োজন -- দেশ, জাতি ও জনগণের স্বার্থে আমাদের তা করতে হবে।’
তিনি তাঁর ভাষণে বলেন, ‘ দেশের এই ক্রান্তিলগ্নে আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে আমি সকলের সহযোগিতা কামনা করছি। আমি আশা করি, দেশ ও জাতির স্বার্থে এ কঠিন দায়িত্ব পালনে আপনারা আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন।’
তিনি বলেন, ‘সকল রাজনীতির উর্ধ্বে থেকে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধ পরিকর। এ ব্যাপারে আমাকে সহযোগিতা করার জন্য এবং ১০ জন উপদেষ্টা নিয়োগে আমি দেশের রাজনৈতিক দলগুলোর পরামর্শ আশা করছি। আমি দলমত নির্বশেষ সকলের কাছে দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। আমাদের সবাইকে সব কিছুকে দেশ ও জাতির উর্ধ্বে স্থান দিতে হবে। ব্যাক্তি বা দলীয় স্বার্থ কেনো কিছু যেনো আমাদের এই দায়িত্ব পালনে বাধা না হয়ে দাঁড়ায়। সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একই সাথে আমি প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা -- কর্মচারিকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘আমি আন্তরিকভাবে আশা করি, সংবিধানের নির্ধারিত সময়ের মধ্যেই আমরা সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ও নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে সক্ষম হবো।
