পটুয়াখালীতে বিএনপির দুই গ্র“পের সংঘর্ষে আহত ৩০
পটুয়াখালীতে বিএনপির দুই গ্র“পের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
এ সময় জেলা বিএনপির সহ--সভাপতি আবদুর রশিদ চুন্নু মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়। শুক্রবার সন্ধ্যা ৬ টায় সদর রোডে সংঘর্ষ হয়। এরপর জেলা ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে বিএনপি কার্যালয় ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় দপ্তরবিহীন মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সমর্থিত বিএনপির নেতা--কর্মীরা লাঠিসোটাসহ মিছিল নিয়ে সদর রোডে আসে।
অপরদিক থেকে পৌর চেয়ারম্যান মোশতাক আহমেদ পিনু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার কুট্টি সমর্থিত বিএনপির অপর গ্র“প মিছিল সহকারে সদর রোডে এলে দু’গ্র“পে সংঘর্ষ বাধে।
এ সময় পথচারীসহ উভয় পক্ষে অন্তত ৩০ জন আহত হয়। পরে মন্ত্রী সমর্থিত গ্র“প পিছু হটলে বিএনপির পিনু--কুট্টি গ্র“প জেলা বিএনপির সহ--সভাপতি আবদুর রশিদ চুন্নু মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে।
এ ঘটনায় শহরে উত্তেজনাকর পরিস্থিতিন সৃষ্টি হয়। শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়।
বিএনপির বিবাদমান দু’গ্র“পের সংঘর্ষ চলাকালে জেলা ছাত্রলীগের কর্মীরা জেলা বিএনপি অফিস ভাংচুর করে।
শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
