হাসানকে নিয়োগ না দিতে রাষ্ট্রপতিকে অনুরোধ করুন: জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল শুক্রবার পেশাজীবীদের প্রতি কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা না করার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানানোর আহ্বান জানিয়েছেন।
কেএম হাসানকে প্রধান উপদেষ্টা করা হলে ঢাকাসহ অন্যসব নগরী, শহর এবং উপজেলা অবরোধের সময় ১৪ দলীয় জোটের সাথে পেশাজীবীদের সমন্বয় সংক্রান্ত এক মতবিণিময় সভায় জলিল এ আহ্বান জানান।
পেশাজীবীরা জলিলকে জানান, দেশব্যাপী জনসমর্থন গড়ে তোলার জন্য বিরোধী দলের পাশাপাশি তারাও রাস্তায় নামবেন। তারা বলেন, আওয়ামী লীগের শনিবারের সমাবেশে যোগ দিতে তারা পল্টন ময়দানেও যাবেন।
প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ বৈঠকে বলেন, সম্মিলিত নাগরিক সমাজ কেএম হাসানের অধীনে কোন নির্বাচন মেনে নেবে না।
কৃষিবিদ নজরুল ইসলাম আন্দোলন চাঙ্গা করার জন্য ১৯৯৬ সালের মতো আবারো ‘জনতার মঞ্চ’ এর অনুরুপ একটি মঞ্চ গঠনের প্রস্তাব দেন। কিন্তু ১৪ দলীয় জোট নেতৃবৃন্দ তা নাকচ করেছেন।
