২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিপির আত্মপ্রকাশে মূল দলের কোনো ক্ষতি হবে না: মোশাররফ, তরিকুল

কর্নেল অলি আহমেদের নেতৃত্বে নতুন দলে বিএনপির সাংসদ ও নেতাদের একটি অংশের যোগদানে মূল দলের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন বিএনপির নীতিনির্ধারকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2006, 05:55 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

নফহবংি২৪.পড়স কে তারা বলেন, ‘দলের বঞ্চিত অংশরাই ক্ষুব্ধ হয়ে চলে গেছেন, এতে বিএনপির কিছুই হবে না। বিএনপি এ দেশের বৃহত্তম জনপ্রিয় দল।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘যে বা যারা বিএনপি থেকে চলে গেছেন, তারা হয় কিছু না পাওয়ার বেদনা থেকে অথবা ক্ষমতা থেকে বিচ্যুত হয়ে হারানোর যন্ত্রণায় বিএনপি ছেড়েছেন। বিএনপি এ দেশের জনগণের সবচেয়ে জনপ্রিয় সংগঠন। বলতে গেলে সমুদ্রের মতো বিশাল দল। এখান থেকে কেউ চলে গেলে অথবা পদত্যাগ করলে মূল দলের কিছু আসবে যাবে না।

তিনি প্রশ্ন রাখেন, ‘আজ যারা নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ এনে অন্য দলে গেলেন, তারা কেনো এতোদিন ওই নেতৃত্বকে আনুগত্যের সঙ্গে মেনে কাজ করেছেন?’

বিএনপির সহসভাপতি ও পরিবেশমন্ত্রী তরিকুল ইসলাম বলেন, ‘যে বা যারা দলে কিছু পাননি অথবা অবহেলিত হয়েছেন, তাদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে চলে গেছেন। এতে বিএনপির মতো দলের কোনো ক্ষতি হবে না। অতীতে এরকম অনেকেই বিএনপি ছেড়ে চলে গিয়েছিলেন। তাতে বিএনপির আদর্শকে জনগণের মন থেকে কেউ মুছতে পারেনি। বরং বিএনপি দিনের পর দিন আরো বেশি শক্তিশালী হয়েছে, জনপ্রিয় হয়েছে।’

তিনি মনে করেন, আগেও এরকম ক্ষুব্ধরা বিএনপি ছেড়েছিল, আবার তাদের কেউ কেউ ফিরে আসতে হয়েছে। তিনি দাবি করেন, এরকম পদত্যাগে মূল দলের কোনো ক্ষতি হবে না।