রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও স্ত্রী আনোয়ারা বেগমের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি রাষ্ট্রপতির সঙ্গে কিছু সময়ও কাটান।
এ সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী,সাঈদ ইস্কান্দার,মোসাদ্দেক আলী ছাড়াও প্রধানমন্ত্রীর দুই পুত্রবধুসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
