২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কে এম হাসানের সঙ্গে বিউটেনিসের সাক্ষাৎ

মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ধানমন্ডির ৫ নং রোডে সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ করেছেন। প্রায় এক ঘন্টা স্থায়ী বৈঠকের পর রাষ্ট্রদূতকে বহন করা গাড়িটি বের হয়ে যায়। ধানমণ্ডির ওই বাসায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

তবে এই বৈঠকের বিষয়ে বিচারপতি কে এম হাসান ও প্যাট্রিসিয়া বিউটেনিস কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি কে এম হাসানের সম্ভাব্য নিয়োগ নিয়ে যখন বিরোধী দল বিতর্ক তুলেছে, তখন বিউটেনিসের এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।