২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নগরীর রমনা থানা ৫৪নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে শনিবার এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 09:06 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগ নেতা জাকির হেসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক মজিবুর রহমান চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, কেএম হাসান দলীয় ব্যক্তি। দেশের মানুষ তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দেখতে চায় না। জনমতকে উপেক্ষা করে তিনি এ দায়িত্ব নিলে সারা দেশ অচল করে দেওয়া হবে। এছাড়া তিনি যুবলীগ নেতা--কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহনগর যুবলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী শাওন ও রমনা থান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফয়জুল মনির চৌধুরী।