২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার রাবিতে প্রকাশ্যে মিছিলে নেতৃত্ব দিলেন সালেহী, মিশ্র প্রতিক্রিয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার প্রকাশ্যে ছাত্রশিবিরের মিছিলে নেতৃত্ব দিলেন ভূ-তত্ব ও খনি বিদ্যা বিভাগের প্রবীণ অধ্যাপক ড. তাহের আহমেদ হত্যা মামলার অন্যতম আসামী ও রাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি মাহবুবুল আলম সালেহী। এতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ক্যম্পাসে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2006, 05:23 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

সালেহী যাতে নির্বিঘেœ মিছিলে নেতৃত্ব দিতে পারেন, সে জন্য ছাত্রশিবর কয়েক শ’ বহিরাগত  নেতাকর্মীকে  ক্যাম্পাসে নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যান্য দিনের মত স্বাভাবিক মিছিল নয়, সোমবার তারা করেছে ‘জঙ্গি মিছিল’।

ড. তাহের হত্যা মামলার অন্যতম ষড়যন্ত্রকারী ও হত্যাকান্ডে সরাসরি অংশ নেয়ার অভিযোগে সালেহীকে অভিযুক্ত করার পর এ বছরের ৮ ফেব্রয়ারি থেকে তাকে আর ক্যাম্পাসে দেখা যায়নি। এর পর এটিই তার প্রথম মিছিল।

অবশ্য এর আগে এ বছরের ১২ জুলাই তিনি ক্যম্পাসে প্রকাশ্যে জনসভা এবং গত শনিবার প্রকাশ্যে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন।

সালেহীর মিছিল করা নিয়ে ক্যম্পাসে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, সরকারের শেষ সময়ে ও তত্বাবধায়ক সরকারের আমলে ক্যম্পাসে ছাত্রশবিরের নিয়ন্ত্রণ ও আধিপত্য বজায় রাখার জন্য ছাত্রশিবিরের বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে সালেহী এ মিছিলে নেতৃত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমিতি ও প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো সালেহীর এ ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা করেন। একই সাথে তারা ড. তাহের হত্যার বিচার ও সালেহীসহ দোষীদের বিচারও দাবি করেন।