মান্নান - জলিলের চতুর্থ দফা সংলাপ মঙ্গলবার
একদিন বিরতি পর মঙ্গলবার চতুর্থ দফা সংলাপে বসছেন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল। ওইদিন সকাল ১১টায় সংসদ ভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার এই দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়। গত তিনদিনে তিন ঘন্টা আলোচনা হলেও দুজনের কেউই সংস্কার প্রস্তাব বিষয়ে সুনির্দিষ্ট কোনো সমঝোতার কথা দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে জানাতে পারেনি।
তবে তারা যৌথ সংবাদ সম্মেলনে ‘ভাল সমঝোতা হবে’ বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
গত বছরের জুলাই মাসে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দেয়। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে সংকট সৃষ্টি হয়।
